নলিয়ানে নৌ-পুলিশ কর্তৃক দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আব্দুর রাজ্জাক রাজ
কয়রা ডেস্ক : নলিয়ানের শিবসা নদী থেকে জাটকা ধরার ২ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে নলিয়ান নৌ-পুলিশ। শুক্রবার দুপুরে শিবসা নদীর শান্তা নামক স্থান থেকে এ জাল আটক করা হয়। 

নলিয়ান নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুল ইসলাম জানান, শিবসা নদীর শান্তা নামক স্থানে জেলেরা এ নিষিদ্ধ জাল ব্যবহার করে জাটকা ইলিশ ধরছিল। খবর পেয়ে নৌ-পুলিশের একটি টিম গিয়ে উক্ত জাল আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরে দাকোপ মৎস্য অফিসের কর্মকতাকে অবহিত করা হয়। তাদের উপস্থিতিতে এ জাল পুড়িয়ে ভষ্মীভূত করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Posted by #amadinews 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত