যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি
বাংলাদেশ ১৭৬/৯ স্কোর: শ্রীলঙ্কা ১৩১/১০ ম্যাচটি জিতে বিদায়ী দলপতিকে উপহার দিতে চেয়েছিলো টাইগাররা। হলোও তাই, শেষ বিকেলটা রাঙিয়েই বিদায় নিচ্ছেন নড়াইল এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজে সমতা নিয়েই ফিরছেন দেশে। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হয় মাশরাফি বাহিনীকে। তবে দ্বিতীয় ম্যাচে দৃষ্টিনন্দন ক্রিকেট উপহার দিয়ে ৪৫ রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। সাকিব, মোস্তাফিজের তাণ্ডবে শুরু থেকেই দিশেহারা ছিলো স্বাগতিকরা। সাকিবের ৩ উইকেটের সঙ্গে কাটার মাস্টার মোস্তাফিজ নিয়েছেন ৪ উইকেট। সিকুগি প্রসন্নকে নিজের বিদায়ী উইকেটে পরিনত করেন মাশরাফি। এছাড়া মাহমুদউল্লাহ নিয়েছেন ১টি উইকেট। আর লঙ্কান ইনিংসে শেষ পেরেকটি ঠুকে দেন সাইফুদ্দিন। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন কাপুগেদারা। সাকিবের পর মোস্তাফিজের আঘাত, চাপে শ্রীলঙ্কা কুসাল পেরেরা (৪) এবং দিলশান মুনাওয়ারেকে (৪) ফেরালেন সাবিক। পঞ্চম ওভারে ২৩ রান করা উপল থারাঙ্গাকে ফেরান মাহমুদুল্লাহ। ষষ্ট এবং নিজের প্রথম ওভারে এসে পরপর দুই বলে গুনারত্নে এবং সিরিবর্ধনেকে ফিরিয়ে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন