সংগঠন করা মানে শুধু নেতা হয়ে বসে থাকা নয় : প্রধানমন্ত্রী
কয়রা ডেস্ক :রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে তাঁতী লীগের সম্মেলনে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি
: সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সংগঠন করা মানে শুধু নেতা হয়ে বসে থাকা নয়। যে সম্প্রদায়ের জন্য সংগঠন, সে সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করতে হবে। তাঁতিদের কল্যাণে কাজ করতে হবে তাঁতী লীগকে। এ শিল্পের বিকাশে নজর দিতে হবে।’
আজ রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে তাঁতী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে জামদানির স্বত্ব (পেটেন্ট) নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই স্বত্ব অন্য দেশের সঙ্গে জিততে হয়েছে আমাদের। সরকার স্বত্ব নিতে সক্ষম হয়েছে। জামদানি এখন শুধুই বাংলাদেশের ঐতিহ্য। এ রকম আরো যত শিল্প আছে, তার বিকাশে আমাদের কাজ করতে হবে।’
তাঁতশিল্পের আধুনিকায়নে তাঁতিদের কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তাঁতশিল্পকে আধুনিকায়ন করতে হবে। উন্নত করতে হবে। যেন কেউ তাঁতি শুনলে মুখ ঘোরাতে না পারে। আপনারা আপনাদের মতো কাজ করবেন। সরকার সরকারের মতো কাজ করবে। সরকার লোন দিচ্ছে, কর্মসংস্থান ব্যাংক থেকে বিভিন্ন পর্যায়ে ঋণ দেওয়া হচ্ছে।’
শেখ হাসিনা তাঁর দল আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনকে নিজেদের নীতি-আদর্শ মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নীতিমালায় কাজ না করলে আগানো যায় না। আওয়ামী লীগ সরকারই তাঁতিসহ সর্বস্তরের পেশার মানুষের উন্নয়নে কাজ করে উল্লেখ করে তিনি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির কথা তুলে ধরেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তাঁতশিল্প চরম অবহেলার শিকার ছিল। ছিয়ানব্বইতে ক্ষমতায় এসে আমরা তাদের উন্নয়নে নানা পদক্ষেপ নিই। আমাদের সে উন্নয়ন কর্মসূচি চলছে। মাদারীপুর ও শরীয়তপুরে ১২০ একর জমিতে তাঁতপল্লী গড়ে তোলা হচ্ছে; করা হচ্ছে বেনারসিপল্লী। এ শিল্পের উন্নয়নে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে, যা যা করণীয় আমরা করব।‘
আজকের সম্মেলনে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
posted by #amadinews

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন