কয়রায় ধর্ষণ প্রচেষ্টা মামলায় বন কর্মকর্তা গ্রেফতার

আব্দুর রাজ্জাক রাজ


কয়রা প্রতিনিধি :  কয়রা উপজেলার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হককে ধর্ষণের চেষ্টার  অপরাধে গতকাল সোমবার রাতে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মঠবাড়ি গ্রামে।

এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে  কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক ও মামুন গাজীকে আসামী করে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে, যার মামলা নং ২০ তারিখ ২১-০৩-২০১৭ ।

পুলিশ ধৃত আসামী ষ্টেশন কর্মকর্তাকে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে  আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Posted by #amadinews

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী