কয়রায় ইউপি সদস্য সহ আটক ২,
আব্দুর রাজ্জাক রাজ কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলা থেকে ৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মহেশ্বরিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার মহেশ্বরিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও মহেশ্বরিপুর গ্রামের এস এম আনসার আলী (৪৫) এবং একই গ্রামের হাফিজুর (৩৪)। কয়রা থানার অফিসার ইনচার্জ শেখ শমসের আলী জানান, তাদের বিরুদ্ধে বন্যপ্রাণি নিধন আইনে মামলার প্রস্তুতি চলছে। Posted by #amadinews
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন