শ্রীলঙ্কা ছেড়ে মুম্বাইয়ে তামিম

কয়রা ডেস্ক : আগের দিন দেশের ক্রিকেট ইতিহাসকে ব্যাট হাতে রঙিন করেছেন তামিম ইকবাল। নিজেদের শততম টেস্টে জয় উদযাপনের সঙ্গে জন্মদিনের আনন্দটাও মিলেমিশে একাকার হয়ে গেছে তার। তাইতো জন্মদিন উদযাপনে শ্রীলঙ্কাকে বাদদিয়ে ভারতের মুম্বাইকে বেছে নিয়েছেন। কারণ সেখানেই অবস্থান করছে তার স্ত্রী ও সন্তান। জন্মদিনে পাওয়া শততম টেস্ট জয়ের উপহারটা তাই ভাগাভাগি করে নিতে চেয়েছেন পরিবারের সঙ্গে। ২৫ মার্চ মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে ২২ মার্চ হবে একটি প্রস্তুতি ম্যাচও। তার আগে ছুটি নিয়ে তিনি কিছুটা বিশ্রাম নিয়ে ওয়ানডে মাঠে নামতে চান ফুরফুরে মেজাজে। তাই তাকে ছুটি দিতে কোন সমস্যা হয়নি বিসিবির। তার ছুটির বিষয়টি সংবাদ মাধ্যকে নিশ্চিত করছেন দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত