কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কয়রা ডেস্ক : ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা বারবাজার ইউনিয়নে ঝিনাইদহ-৬ র‌্যাব মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার সকালে বারবাজার ইউনিয়নের সোনালী ডাংগা গ্রামের আফজাল হোসেনের মুদি  দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫২৫ পিচ ইয়াবা টাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক ব্যবসায়ী হলেন সোনালী ডাংগা গ্রামের মৃত হাজের আলী বিশ্বাসের ছেলে ছামাউল বিশ্বাস (৪৮), বাদুরগাছা গ্রামের মৃত অতুল মন্ডলের ছেলে জনেক মন্ডল (৪০)। ঝিনাইদহ
  র‌্যাব-৬ এর প্রধান মনির হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে কালীগঞ্জ বারবাজার ইউনিয়নে সোনালী ডাংগা গ্রামে মাদকদ্রব্য বিক্রয়ের সময় র‌্যাব সদস্যরা আটক করে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯(১) টেবিলের ৩(খ)মামলা নং-২০।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত