পুরোই এলোমেলো একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, তামিম-মুশফিককে নিয়ে এ কেমন খবর?

কয়রা স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মুর্তজার গত ম্যাচে অবসরের ভেতর দিয়ে শুরু হয়ে গেছে এলোমেলো হাওয়া। এলোমেলো একাদশ নিয়ে লঙ্কা বধে বাংলাদেশ। তামিম-মুশফিককে নিয়ে এ কি খবর? সেই হাওয়ার ঝাপটা আজও দলে লাগবে বলে জোর গুঞ্জন।

বিসিবির একটি সূত্র জানাচ্ছে, আজ একাদশে থাকবেন না হয়তো মুশফিকুর রহিম। সাথে তামিম ইকবালেরও না থাকার


সম্ভাবনা আছে।  এই দু জনের যে কোনো একজন অন্তত আজ একাদশে ঠাই পাবেন না।

মুশফিক-তামিম কারোরই টি-টোয়েন্টি পারফরম্যান্স খুব ভালো নয়।  তার চেয়ে বড় কথা, ম্যানেজমেন্টের নতুন ‘তারুন্য নীতি’ বাস্তবায়িত করতেই এই দু জনের বা যে কোনো একজনের ওপর আজ খড়গ নেমে আসতে পারে।

আপাতত সম্ভাবনাটা মুশফিককে নিয়েই বেশী।  বলা যায়, মোটামুটি পাকা খবর যে, মুশফিকের বদলে আজ একাদশে থাকবেন নুরুল হাসান সোহান।  সোহানকে দলে ঢোকানোর জন্য চেষ্টা চলছিলো বেশ কিছুদিন ধরেই। তবে এই দু জনের কেউ বা দু জনই আজ টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলবেন কি না, সেটা বলা যাচ্ছে না।  তেমন ঘটলেও অবাক হবেন না।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত