ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে বাংলাদেশ

কয়রা ডেস্ক :  আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আসন্ন ভুটান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এএইচ মাহমুদ আলী জানিয়েছেন, ভুটানের একটি জলবিদ্যুৎ প্রকল্পে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ।

১৮-২০ এপ্রিল ভুটানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভুটান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। তবে এগুলোর মধ্যে জলবিদ্যুৎ প্রকল্প বিষয়ে কোনো চুক্তি নেই। কবে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে সে বিষয়েও স্পষ্ট করেননি পররাষ্ট্রমন্ত্রী।

মাহমুদ আলী বলেন, ইতোমধ্যে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্থানও নির্ধারিত হয়েছে। এখন প্রাক-সমীক্ষা শুরু। আর একবার শুরু হলে খুব বেশি সময় লাগবে না।

প্রায় ১১শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ প্রকল্প থেকে নিজেদের বিনিয়োগের অংশের পাশাপাশি আরও বিদ্যুৎ বাংলাদেশ কিনতে পারবে বলেও জানান মাহমুদ আলী।

তিনি বলেন, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলির মধ্যে নদীর অববাহিকাভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবিদ্যুৎ, উপ-আঞ্চলিক সহযোগিতা, আন্তঃযোগাযোগ তথা কানেক্টিভিটি, সাংস্কৃতিক সহযোগিতা, কৃষি ও বাণিজ্য সহজীকরণ সংক্রান্ত বিষয়াবলিতে পারস্পরিক সহযোগিতা অধিক গুরুত্ব পাবে।


Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত