জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা-২০১৬ এর বৃত্তিতে কয়রা উপজেলার চান্নিরচক এল, সি, কলেজিয়েট স্কুলের অসাধারণ সাফল্য

আব্দুর রাজ্জাক রাজ
কয়রা ডেস্ক : অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তিতে এবারো একচেটিয়া সাফল্য ধরে রেখেছে খুলনা জেলার কয়রা উপজেলার চান্নিরচক এল, সি, কলেজিয়েট স্কুল। সদ্য প্রকাশিত বৃত্তির ফলাফলে কয়রা উপজেলা থেকে মোট ৫৪ জন বৃত্তি লাভ করেছে। তার মধ্যে ১৫ জন ট্যালেন্টপুল ও ৩৯ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। কিন্তু চান্নিরচক এল, সি, কলেজিয়েট স্কুলের সাফল্য যেনো সবার নজর কেড়েছে ঐ স্কুল থেকে এবার জে.এস.সি পরীক্ষায় ২ জন ট্যালেন্টপুল ও ৪ জন সাধারাণ গ্রেডসহ মোট ৬ জন পরীক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো- মো: শাহরিয়া হোসেন ও অপর জন কল্যানময় মন্ডল। এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো- নয়ন মন্ডল, কল্যানময় বৈদ্য, দীশা মন্ডল ও অনন্যা মন্ডল। কিন্তু এ স্কুল থেকে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তরা যেনো সকলের থেকে আলাদা কারণ মেধা তালিকায় মো: শাহরিয়া হোসেন সবাইকে ছাড়িয়ে কয়রা উপজেলার ১ম ও অপর জন কল্যানময় মন্ডল ৩য় স্থান লাভ করেছে।
এই সাফল্যের করণ জানতে চাইলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাজীব কুমার বাছাড় জানান স্কুলের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি ভবিষ্যৎতেও এর থেকে বেশি সাফল্য অর্জন করার কথা ব্যক্ত করেন।
এ ছাড়া তিনি আরও বলেন প্রতিটি ফলাফলের পর একথাই প্রমাণ করে যে, চান্নিরচক এল, সি, কলেজিয়েট গুণগত মানের সেরা শিক্ষা প্রদানে আপসহীন। এখানকার প্রতিটি ছাত্রছাত্রীর আগামী দিন মানে স্বযোগ্যতায় জীবনকে নের্তৃত্ব দিতে সুন্দরের পথে এগিয়ে চলা।

Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত