কয়রায় লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে আদালতে মামলা

কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গীলা বাড়ি, সিংহের চর, ধাড়িয়াখালী ও মহেশ্বরীপুর গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে মামলা করা হয়েছে। জানা গেছে, এলাকার অধিকাংশ মানুষ লবণ পানিতে মাছ চাষ বন্ধ করে উন্নতশীল ধান চাষ করে এলাকার খাদ্যর চাহিদা মিটাতে চাই। ইতিমধ্যে ওইসব এলাকায় কিছু অংশে ধান চাষ করে কৃষকরা বাম্পার ফলন পেয়েছে। তারপরেও এক শ্রেণির মানুষ লবণ পানি উত্তোলন করে মাছ চাষ করতে চায়। বিগত ২/৩ বছর লবণ পানিতে মৎস্য ঘের করে মাছ চাষ করলেও মাছ না হওয়ায় অনেক মানুষ পথে বসার উপক্রম হয়ে পড়েছে। যে কারণে সাধারণ মানুষ মাছ চাষ বন্ধ করে ধান চাষে আগ্রহী হয়ে উঠেছে। উক্ত এলাকায় লবণ পানি উত্তোলন করায় এ সকল এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের পুকুর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংসহ পাকা রাস্তা নষ্ট হচ্ছে।
এ সকল বিষয়টি বিবেচনা করে লবণ পানি উত্তোলন করা বন্ধের দাবি জানিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আঃ গফফারসহ এলাকার অনেক মানুষ বাদী হয়ে কয়রা উপজেলা নির্বাহী আদালতে একটি মামলা দায়ের করেছে। যার নং-৯৯/১৭। উক্ত মামলার বিজ্ঞ বিচারক স্থিতিশীল বজায় রাখাসহ কারণ দর্শনো ও তদন্ত প্রদানের নির্দেশ প্রদান করেন।

Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী