কয়রায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন


কয়রা ডেস্ক : আসুন বিষন্নতা নিয়ে কথা বলি” এ পতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৭ উদযাপন উপলক্ষ্যে কয়রা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে আজ ৭ এপ্রিল আমাদী জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্সে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজাত আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের উপজেলা সমন্বয়কারী আলাবার্ট প্রসাদ বসু, শাহনেয়াজ, রফিকুল ইসলাম,সিন্ধু রায়, রেখা রানী, অভিজিত রায়, কবিতা রানী প্রমূখ।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক রাজ // কয়রার সংবাদ
০৭/০৪/২০১৭

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিধবা নারীকে ধর্ষণ ও লুটপাটের ঘটনায় আটক-৪