আশাশুনিতে মোবাইল কোর্টে দু’জনের জেল-জরিমানা

কয়রা ডেস্ক : আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’মাদকসেবীকে জেল ও জরিমানা করা হয়েছে। রোববার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা এ সাজা প্রদান করেন।  

এসআই পিযুষ দাশ অভিযান চালিয়ে বসুখালী গ্রামের মৃত আলী বক্স গাজীর পুত্র সিরাজুল ইসলামকে গ্রেফতার করেন। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এসআই নয়ন চৌধুরী পৃথক অভিযানে পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের সামত আলি বিশ্বাসের পুত্র আহসান উল্লাহকে গ্রেফতার করেন। তাকে একই আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিধবা নারীকে ধর্ষণ ও লুটপাটের ঘটনায় আটক-৪