শুনানী ও সিদ্ধান্ত হতে পারে আজ ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা ও চেক আদায়ের অভিযোগ আদালতে

কয়রা ডেস্ক : নগরীর খানজাহান আলী থানার এসআই শেখ শওকত আলী, গিলাতলা পশ্চিমপাড়ার শেখ আব্দুল হকসহ তিন জনের বিরুদ্ধে আদালতে লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী আবু সালেহ মোঃ মিজানুর রহমান। থানায় আটকে রেখে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ২ লাখ টাকা, ১০ লাখ ৫৮ হাজার টাকার চেক ও ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ তার। গত বৃহস্পতিবার মহানগর হাকিমের আমলী আদালত ‘ঘ’ অঞ্চলে দাখিলকৃত এ অভিযোগের শুনানী ও সিদ্ধান্ত হতে পারে আজ রবিবার। মামলার বাদী এবং আইনজীবী মোঃ শরীফুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত ২৬ মার্চ ওই ব্যবসায়ী খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন।


সংশ্লি¬ষ্ট সূত্র জানান, গত ৩০ মার্চ সহকারী পুলিশ (নর্থ) কমিশনার এস এম কামরুজ্জামানের স্বাক্ষরিত পত্রে ব্যবসায়ী মিজানুর রহমান, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারী মামুন, এসআই শওকত আলী ও শেখ আঃ হককে আজ রবিবার বেলা ১০টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ মার্চ বুধবার দুপুরে নগরীর খানজাহান আলী থানার মধ্যে সাদা পোশাকধারী এসআই শেখ শওকত আলীর নেতৃত্বে কয়েকজন কনস্টেবল  ব্যবসায়ী আবু সালেহ মোঃ মিজানুর রহমানকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে নগদ টাকা ও (স্থানীয় আব্দুল হকের নামে) দু’টি চেক এবং একটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিল বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ব্যবসায়ী গত ২৬ মার্চ মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট লিখিত অভিযোগ করেন।

 গত বৃহস্পতিবার মহানগর হাকিমের আমলী আদালত ‘ঘ’ অঞ্চলে দাখিলকৃত এ অভিযোগ দাখিল করেন। আজ রবিবার অভিযোগের প্রেক্ষিতে শুনানী ও সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন বাদী এবং আইনজীবী। অভিযোগকারী ব্যবসায়ী আবু সালেহ মোঃ মিজানুর রহমান ফুলতলা জিএমসি এন্টারপ্রাইজ নামে  মোটরসাইকেল শোরুমের মালিক ও গ্রামীণ মাল্টিপারপাসের সাধারণ সম্পাদক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত