অল্পস্বল্প লোডশেডিং নেই !

কয়রা ডেস্ক :  গতকাল রোববার সকালে বিদ্যুৎ চলে যায়, আর তার দেখা মেলে বিকাল ৪টার দিকে। খানিক থেকে ফের বিদ্যুৎ গিয়ে আবার আসে। সর্বশেষ সন্ধ্যার আগে বিদ্যুৎ চলে যায় আর এ রিপোর্ট লেখা (রাত সোয়া ৭টা) পর্যন্ত বিদ্যুতের দেখা পাওয়া যায়নি। 
মজার ব্যাপার হলো-এ সংক্রান্ত রিপোর্ট করার জন্য স্থানীয় সাংবাদকর্মীরা জানতে চাইলে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি অধিনস্থ পাইকগাছা জোনাল অফিসের নবাগত ডিজিএম হাওলাদার ফজলুল করীম অনেকটা দম্ভোক্তির সাথে বলে ওঠেন “এখানে লোডশেডিং নেই”। বিদ্যুৎ না থাকার ব্যাপারে এ প্রতিনিধিকে ডিজিএম বলেন, এটা  লোডশেডিং না, মেইন লাইনের পাশের রাস্তার গাছ কাটার কাজ চলছে তাই বিদ্যুৎ সংযোগ বন্ধ। তিনি আশ্বস্ত করে বলেন, কাজ প্রায় শেষ, খুব তাড়াতাড়ি বিদ্যুৎ চলে আসবে।

Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত