খুলনায় মাদক মামলায় দুইজনের কারাদ


মাদক মামলার দুই আসামীর প্রত্যেককে ৩ বছর সশ্রম কারাদন্ড, ২হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬মাসের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রতনপুর গ্রামের মৃত অসিয়ার রহমান গাইনের ছেলে আবুল কালাম গাইন (২৬) ও একই গ্রামের মো. আলতাফ হোসেন মোড়লের ছেলে মো. আরাফাত হোসেন মোড়ল (২৬)।  
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ মে দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আবুল কালাম ও আরাফাতের ব্যাগ তল্লাশি করে ৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই মো. হেলাল উদ্দিন বাদি আবুল কালাম ও আরাফাতের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২৩ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  আব্দুল্লাহ আল মামুন ২জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এ্যাডঃ জেসমিন পারভীন জলি ও এপিপি এ্যাডঃ এম ইলিয়াস খান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী